Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সোমবার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক পক্ষ জড়িত কি না তা তদন্ত শেষে বলা যাবে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব জানান, ১৬ জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত অনুষ্ঠানের কাপড়ে আগুন ধরে যায়, যা দ্রুত নেভানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনকে বড় আকারে দেখা গেলেও পুলিশ দাবি করেছে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি। গত বছরের ১৪ জুলাই উদ্বোধিত এই স্মৃতিস্তম্ভ ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের স্মরণে নির্মিত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।