Web Analytics

ভারতে নিজেদের কয়েকজন নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা একটি ভবনে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে। সংগঠনটি জানিয়েছে, অ্যাকাউন্টগুলো পুনর্বহাল না হলে দেশজুড়ে মেটার কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ করা হবে। তাদের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়।

সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মানু জৈন শনিবার রয়টার্সকে বলেন, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু হয়েছে। তবে সরকার-সমালোচক সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালীদের হাজার হাজার অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি পোস্টের প্রচার সীমিত করার অ্যালগরিদম ব্যাখ্যা এবং সরকারের নির্দেশে বন্ধ অ্যাকাউন্ট পুনরায় চালুর দাবি জানান।

মুম্বাইয়ে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরে এবং নয়াদিল্লির কাছের গুরুগ্রামেও বিক্ষোভ হয়েছে। মেটা শুক্রবারের বিক্ষোভ নিয়ে মন্তব্য করেনি, আর তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তাৎক্ষণিক সাড়া দেয়নি। মেটা বলেছে, স্থানীয় আইন মেনেই কনটেন্ট সীমিত করা হয়। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে স্থানীয় আইনের অধীনে ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করার তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।