Web Analytics

ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৭৪ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। দুই বছর আগে এই হার ছিল ৩৬ শতাংশ। দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক মনোভাববিষয়ক ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’ জরিপে ফলাফলটি উঠে এসেছে।

জরিপে রাশিয়াকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করেছেন ৮৯ শতাংশ ব্রিটিশ। ইসরাইলকে হুমকি মনে করেন ৭৮ শতাংশ এবং ইরানকে ৭৫ শতাংশ। চীনকে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উদ্বেগের কারণ মনে করেছেন ৬২ শতাংশ। প্রতিবেদনের লেখক সোফিয়া গ্যাস্টন বলেন, ইউরোপের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়ে সংশয় মনোভাবের পরিবর্তনে ভূমিকা রেখেছে।

জাতীয় স্বার্থে পশ্চিম ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে কার্যকর মনে করেন ৪২ শতাংশ, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে ৯ শতাংশ। প্রতিরক্ষা ক্ষেত্রে ৩৭ শতাংশ পশ্চিম ইউরোপকে অগ্রাধিকার দিয়েছেন, ১৪ শতাংশ যুক্তরাষ্ট্রকে এবং ৩৯ শতাংশ উভয়ের সঙ্গে সমান ঘনিষ্ঠতার পক্ষে। প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে রেকর্ড ৫৬ শতাংশ মত দিয়েছেন। ২০ নভেম্বর ব্রাসেলসে ইইউ ও যুক্তরাজ্যের সম্পর্ক পুনর্গঠনবিষয়ক সম্মেলন হওয়ার কথা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।