Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ দ্রুত শেষ করা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর আহ্বান জানাতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এক দিনের সফরে তেহরান গেছেন। সফরে তিনি সংঘাতের পরিধি কমানো এবং কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃযোগাযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানায়, আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সফরসঙ্গী হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ মার্কিন-ইরান সংঘাত আর না বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। আলোচনার মাধ্যমে সংকটের একটি সমঝোতামূলক সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংঘাত কমানো ও কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে শীর্ষ ইরানি নেতারা স্বাগত জানিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।