Web Analytics

সৌদি আরব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে থাকা কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, ওয়ার্ক পারমিট নবায়নের নির্ধারিত সময়সীমা শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। নিয়োগকর্তাদের জন্য কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা স্থানান্তরের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

কিওয়া প্ল্যাটফর্ম জানায়, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ থাকবে, তাদের স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকর্তার রেকর্ড থেকে অপসারণ করা হবে। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো কর্মীকে কাজ করানো হলে, সেই সময় পর্যন্ত সব আর্থিক দায়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

নিয়োগকর্তাদেরকে সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কিওয়া প্ল্যাটফর্ম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।