Web Analytics

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার শোর পারোদ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছেন। অভিযানের সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদমাধ্যম ডন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে।

সূত্র অনুযায়ী, সন্ত্রাসীরা তিনটি পৃথক দলে অবস্থান করছিল। তাদের আস্তানা ঘেরাও করে অভিযান শুরু হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলি হয়। এরপর নিরাপত্তা বাহিনী আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুরো জাতি নিরাপত্তা বাহিনীর পাশে রয়েছে এবং দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এর আগে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লাঙ্গোভের গাড়িবহরে হামলায় নয়জন আহত হন। সুরাব জেলায় বিস্ফোরক তৈরির সময় বিস্ফোরণে আট সন্ত্রাসী নিহত এবং পরবর্তী অভিযানে আরও ১০ জন নিহত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।