Web Analytics

ইয়েমেনে হুথিদের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের মধ্যে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিশ্রুতি বহাল রাখবে যুক্তরাষ্ট্র, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার ইউরোপ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ওয়াশিংটন ওই চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সম্ভাব্য সামরিক কার্যক্রমের বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান।

রুবিও বলেন, হুথিদের ধারাবাহিক হামলার মুখে নিজেদের রক্ষার অধিকার সৌদি আরবের রয়েছে। তিনি জানান, ইয়েমেনের মিত্র বাহিনী আগের সংঘর্ষে হুথিদের দখলে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে। বাব আল-মান্দেব প্রণালির আশপাশে হুথি নিয়ন্ত্রণের বিরোধিতা করছে সৌদি ও ইয়েমেনি বাহিনী; স্থানীয় বাহিনীর পাল্টা অভিযানকে প্রত্যাশিত পদক্ষেপ হিসেবে দেখছে ওয়াশিংটন।

এর আগে সোমবার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি সানা পুনর্দখল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। ২০১৪ সাল থেকে সানা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি বাহিনী বলেছে, তারা বাব আল-মান্দেবের কাছে গুরুত্বপূর্ণ ধুবাব জেলা ও কয়েকটি কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণে নিয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেওয়া নাকচ করে সৌদিকে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।