Web Analytics

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ ও ৪ নম্বর টার্মিনালে রোববার নতুন হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তি পাকিস্তানের নাগরিক। আহতদের চিকিৎসার জন্য কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং নিরাপত্তা যাচাই শুরু হয়েছে।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে রানওয়েতে পার্ক করা কয়েকটি বিমানের পাশে একটি বস্তু আঘাত হানলে আগুন লাগে। তিনি তখন উড্ডয়নের প্রস্তুতিতে থাকা একটি বিমানে ছিলেন। বিমানটি পরে টার্মিনালের গেটে ফিরে যায়, যাত্রীদের নামিয়ে বিমানবন্দর ছেড়ে যেতে বলা হয়। শনিবারের হামলার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে।

গত পাঁচ দিনে চারবার হামলার শিকার হয়েছে বিমানবন্দরটি। সৌদি নেতৃত্বাধীন জোটের ভাষ্য অনুযায়ী, শনিবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। ভারতের দূতাবাস জানিয়েছে, আহত এক ভারতীয় নাগরিক রোববার মারা যাওয়ায় ওই হামলায় নিহতের সংখ্যা ১৩ হতে পারে। বৃহস্পতিবারের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক, যার মধ্যে একজন পাইলট, নিহত হন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।