Web Analytics

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ কর্মসূচির কারণে টোলপ্লাজার কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। এতে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবস্থান কর্মসূচির সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়, যা এলাকাজুড়ে আতঙ্ক আরও বাড়ায়। কারা ও কী উদ্দেশ্যে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার রাত ১টার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে অবরোধের দৃশ্য দেখা যায়। ‘Danib Bin Iqbal’ নামের একটি ফেসবুক আইডিসহ কয়েকটি অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলো ছড়ায়।

ভিডিওতে বিপুলসংখ্যক নেতাকর্মীকে দক্ষিণ টোলপ্লাজার সামনে মহাসড়ক অবরোধ করে থাকতে দেখা যায়। তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামেও স্লোগান শোনা যায়। বক্তব্যের জন্য পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।