Web Analytics

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। সকাল ৯টা ২৯ মিনিটে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায় এবং পরদিন দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যা মামলাসহ তিনটি মামলায় কারাবন্দি ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে একজন পরিচিত ও প্রভাবশালী নেতা ছিলেন এবং দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুর খবরে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।