Web Analytics

রংপুরের পীরগঞ্জে নকল সার, কীটনাশক ও গরুর ভূষি তৈরির অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে রামনাথপুর ইউনিয়নের কালসার ডারা বাজারে মেসার্স মোখলেছুর ট্রেডার্সের গোডাউনে এই অভিযান হয়। প্রতিষ্ঠানটির প্রোপাইটর মাইদুল ইসলাম বাবু। প্রাথমিকভাবে গোডাউনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে বিভিন্ন কোম্পানির অসংখ্য খালি মোড়ক এবং সার ও ভূষি তৈরির এক হাজার ১০০ বস্তার বেশি উপকরণ পাওয়া যায় বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে মাটিভর্তি বস্তা, ডিমের খোসা, ভুট্টার ছোলা, ইটের গুঁড়া, ধানের গুঁড়া, চুন, ময়দা, কাঠের গুঁড়া ও অন্যান্য উপকরণ রয়েছে। অভিযানে ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা উপকরণ দিয়ে নকল সার, কীটনাশক ও গরুর ভূষি তৈরি হতো কি না, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা। পরীক্ষার জন্য উপকরণগুলো রংপুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, পরীক্ষার ফল পাওয়ার পর এগুলো আসল না নকল তা বোঝা যাবে; তবে প্রাথমিকভাবে সেখানে নকল পণ্য তৈরির ধারণা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।