Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতির সম্পত্তি বিক্রির প্রচারণা চালানো একটি বিতর্কিত আবাসন মেলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ‘দ্য গ্রেট ইসরাইলি রিয়েল এস্টেট ইভেন্ট’ নামের এই মেলাটি আগামী রোববার লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর স্থান গোপন রাখা হয়েছে। লন্ডন অ্যাসেম্বলিতে গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কির প্রশ্নের জবাবে সাদিক খান জানান, পশ্চিম তীরে ইসরাইলি বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের সঙ্গে জড়িত।

ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টাইনিয়ানস, ইউরোপিয়ান লিগ্যাল সাপোর্ট সেন্টার ও পাবলিক ইন্টারেস্ট ল সেন্টার যৌথভাবে মেলাটি বন্ধের অনুরোধ জানিয়ে মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ইসরাইলি বসতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ব্রিটিশ নাগরিকদের সেখানে অর্থনৈতিক কার্যক্রম না করার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছে।

গণমাধ্যমের তথ্যে দেখা গেছে, মেলার কিছু স্পন্সর পশ্চিম তীরের অবৈধ বসতি নির্মাণে জড়িত। তবে আয়োজকেরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রদর্শনীতে কেবল ইসরাইলের মূল সীমানার ভেতরের সম্পত্তির তথ্য দেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।