Web Analytics

রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড়ের জমি থেকে সোমবার সকালে জামায়াত ইসলামীর কর্মী আসাদুল মন্ডল (২৪)-এর আগুনে পোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠায়। আসাদুল কালুখালীর মানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।

স্থানীয় জামায়াত নেতারা জানান, আগের দিন রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন এবং তার মোবাইল ফোন বন্ধ ছিল। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী ও মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেন পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকার ও কালুখালী থানার ওসি মোস্তফা কামাল।

এএসপি জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর আগুনে পোড়ানো হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।