Web Analytics

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এতে ২০৩০ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে ছাড়িয়ে যেতে পারে। কানাডাভিত্তিক ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের একটি প্রতিবেদনে আইএমএফের এ পূর্বাভাস তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে মালয়েশিয়ার অর্থনীতির আকার হতে পারে ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলার, ভিয়েতনামের ৬৬৭ দশমিক ৫ বিলিয়ন এবং থাইল্যান্ডের ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। ডেনমার্কের জিডিপি ৫৮৯ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। দেশগুলোর জিডিপির মোট আকারের ভিত্তিতেই এই তুলনা করা হয়েছে।

আইএমএফ বলেছে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে এবং ২০৩০ সালে তা ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়াবে। যুক্তরাষ্ট্র প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে শীর্ষে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।