Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইল টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা চালাচ্ছে, আর ইরানও পাল্টা জবাব দিচ্ছে। রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের এই হামলাকে প্রতি চারজন আমেরিকানের মধ্যে মাত্র একজন সমর্থন করেন। জরিপে ২৭ শতাংশ উত্তরদাতা হামলার পক্ষে, ৪৩ শতাংশ বিপক্ষে এবং ২৯ শতাংশ দ্বিধান্বিত বলে জানিয়েছেন।

জরিপে আরও দেখা যায়, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতিরিক্ত উৎসাহী। এমনকি রিপাবলিকান দলের প্রতি চারজনের একজনও একই মত পোষণ করেন। এই ফলাফল যুক্তরাষ্ট্রে ইরানবিষয়ক নীতিতে জনমতের বিভাজনকে স্পষ্ট করে।

এদিকে, আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমেরিকাও আলোচনায় বসতে প্রস্তুত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।