Web Analytics

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে তেল সংকট চলার মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি অযৌক্তিক। রোববার বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট আগে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন জোটটি তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান ফরহাদ হোসেন আজাদ। পানিতে ডুবে অপমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানোর গুরুত্বও তুলে ধরেন তিনি এবং যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, ইউএনও রবিউল ইসলাম, ওসি সোয়েল রানা, মৎস্য কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।