Web Analytics

লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগ ২ লাখ ৭০ হাজার ৮৩০ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবসের মধ্যে এই টিকাদান কার্যক্রম চলবে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন এ তথ্য জানান। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।

জেলার পরিকল্পনা অনুযায়ী সদর উপজেলায় ৯৭ হাজার ৪০৪, রায়পুরে ৩৮ হাজার ৬৫২, রামগঞ্জে ৪৪ হাজার ৯৯৭, কমলনগরে ৩৫ হাজার ৫০০, রামগতিতে ৩৬ হাজার ৯৭৪ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩২৩ জন শিশুকে টিকা দেওয়া হবে। ১ হাজার ৫৮৪টি কেন্দ্রে ১৮৩ জন সুপারভাইজার, ২০০ জন টিকাকর্মী ও ৪০০ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।

মতবিনিময় সভায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতিসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।