Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার ৫ লাখ নতুন সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর শূন্য পদে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম ইতিমধ্যে চলছে। বুধবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে প্রশ্নটি উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।

কুমিল্লা-৯ আসনের বিএনপি সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে অনেক পদ খালি রয়েছে। প্রশাসনকে আরও গতিশীল করা এবং জনগণের কাছে সহজে সেবা পৌঁছে দিতে এসব পদে নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়, যেখানে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।