ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর নজিরবিহীন হামলা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত দুদিনব্যাপী বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে বেশ কিছু ঘটনায় দুটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে এমন আক্রমণ হয়েছে, যা বিশ্ব ইতিহাসে বিরল।
তিনি অভিযোগ করেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা উপস্থিত থাকলেও কার্যকর পদক্ষেপ নেননি। এমনকি কিছু আইনজীবী, অ্যাক্টিভিস্ট ও গণমাধ্যমকর্মী এসব হামলায় উৎফুল্ল হয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমের অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যাগুলো নিয়েও আলোচনা প্রয়োজন।
তিনি জানান, গত এক দশকে বিশ্বজুড়ে পাঁচ শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন, যার মধ্যে বাংলাদেশে ২৬ জন। সম্মেলনে ১০ দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নেন এবং ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।