Web Analytics

আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শনিবার শুরু হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার পর রংপুরের উদ্দেশে গাড়িবহর যাত্রা করে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্মসূচিতে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হবে।

রংপুরের সমাপনী সমাবেশের আগে পথে পাঁচটি পথসভা হওয়ার কথা রয়েছে। গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে এসব সভা হবে। সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। জনতার চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে নেতারা রাস্তায় দাঁড়িয়ে বক্তব্যও দিতে পারেন।

জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এছাড়া সংকীর্ণ দলীয়করণ, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।