Web Analytics

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনের কাছে একটি দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনকে পেছন থেকে একটি দূরপাল্লার ট্রেন ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন এবং অনেককে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাষ্ট্রীয় রেল সংস্থা ‘কেএআই’-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তিনি হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি, তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।