Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শনিবার নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের মান ও শ্রেণিকক্ষের শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। খাবারের মান নিয়ে ঠিকাদারের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি সতর্ক করেন যে, মানোন্নয়ন না হলে কার্যাদেশ বাতিল করা হবে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে গন্ধ পাওয়ায় দুটি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়।

প্রতিমন্ত্রী জানান, শিশুদের নিরাপদ ও আকর্ষণীয় খাবার নিশ্চিত করতে সারাদেশে মিড ডে মিলের মান পর্যবেক্ষণ শুরু হয়েছে। তিনি বলেন, খাবারের মান নিয়ে পাওয়া অভিযোগগুলো তিনি নিজে পরিদর্শন করছেন এবং প্রয়োজনে পুরো কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষজ্ঞদের পরামর্শে খাবার নষ্ট না হয় সে জন্য এর ধরন পরিবর্তনের কাজ চলছে।

তিনি আরও জানান, ইংলিশ ও আইভি মিডিয়ামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক শিক্ষার সমান্তরাল কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে, যা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।