Web Analytics

গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়ানো ও যাত্রীসেবা আধুনিক করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২৭০ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থাটি জানায়, এরই মধ্যে ১২ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলা সম্পন্ন হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে তাদের বহরে ১৪৬টি আধুনিক গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট যুক্ত হবে।

বর্তমানে ইউএস-বাংলার কাছে প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট রয়েছে। নতুন সরঞ্জামের মধ্যে থাকবে পুশব্যাক ট্রাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, যাত্রী সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক এবং ওয়াটার ও ল্যাভাটরি সার্ভিস ট্রাক। সংস্থাটি বলেছে, উড়োজাহাজ বহর সম্প্রসারণের সঙ্গে ফ্লাইটের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাই এ বিনিয়োগের লক্ষ্য।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল চালুর পরিকল্পনাও করেছে ইউএস-বাংলা; সেখানে চার্জিং অবকাঠামো স্থাপনের কাজ শুরু হয়েছে। বর্তমানে তাদের বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য রয়েছে। সংস্থাটি ১০ দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এবং শিগগির আরও ১৬টি গন্তব্য যুক্ত করার কথা জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।