Web Analytics

সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি বলেছেন, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। শুক্রবার জেদ্দায় জোটের চতুর্থ পরিকল্পনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার যেকোনো হুমকি প্রতিহত করা হবে।

আরব উপদ্বীপ ঘিরে থাকা গুরুত্বপূর্ণ জলপথে আন্তর্জাতিক নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে জুলাই মাসে ১৪টি দেশ নিয়ে এমএমডিসি গঠন করা হয়। এসব জলপথের মধ্যে রয়েছে গালফ অব এডেন, বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগর।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জেদ্দার বৈঠকটি জোটের প্রতিষ্ঠাকালীন পর্যায় থেকে কার্যকর কার্যক্রমে অগ্রসর হওয়ার চলমান প্রক্রিয়ার অংশ। জোটটি ইতোমধ্যে প্রাথমিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করেছে। বৈঠকে ৪১টি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।