Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সোমবার দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ডিজিটালভাবে পর্যবেক্ষণ করেছেন। ঢাকায় মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে তিনি কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের উপস্থিতি দেখেন।

মন্ত্রী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নরসিংদীর বেলাবো ও রায়পুরা, লালমনিরহাটের আদিতমারী, বান্দরবানের লামা এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়টি তাঁর নজরে আসে।

অনুপস্থিতির বিষয়ে তিনি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মীদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপস্থিতি পর্যবেক্ষণ আরও জোরদার করা হবে। তিনি নিয়মিত নিজ কার্যালয় থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।