Web Analytics

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ইরানি প্রস্তাব যুক্তরাষ্ট্র মেনে নিলেও তেহরান তার পরমাণু কর্মসূচিতে কোনো নমনীয়তা দেখাবে না বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। শুক্রবার রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শর্ত পূরণের পরই পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত তেহরান।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার বলেন, সাত দিনের মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে। ইরানের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ অবসানে সমঝোতার আশা প্রকাশ করেছেন।

ইরানি কর্মকর্তা বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার বা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা অস্বীকার করে। আইএইএর হিসাবে, ২০২৫ সালের জুনে ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল; বর্তমানে কতটা রয়েছে তা স্পষ্ট নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।