Web Analytics

গাজীপুরের কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে লাগা আগুন শনিবার পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে আগুন লাগে এবং দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নয়টি ইউনিট একযোগে কাজ করে তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে প্রথমে সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও ইউনিট যুক্ত করা হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী বলেন, কার্টন ফ্যাক্টরিতে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সদস্যরা চারদিক থেকে আগুন ঘিরে রেখে নয়টি ইউনিটের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিপুল পরিমাণ কার্টন তৈরির কেমিক্যাল, প্যাকেটজাত সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।