Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিচালিত সামরিক অভিযান সীমিত করার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং সে কারণে সামরিক তৎপরতা গুটিয়ে আনার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত দ্রুতই শেষ হতে পারে বলে তার এই মন্তব্যকে সবচেয়ে জোরালো সংকেত হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই জানিয়েছিল যে পুরো মিশন সম্পন্ন করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানি তেলের ওপর কিছুটা শিথিলতা দিয়েছে। ২০ মার্চের আগে জাহাজে তোলা তেল ১৯ এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি পাবে।

অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি প্রতিশোধের ঘোষণা দেওয়ার পর সৌদি আরব ও ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর জবাবে শনিবার ভোরে ইসরাইলি বাহিনী তেহরানে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।