Web Analytics

রাজধানীর যাত্রাবাড়ি–চিটাগাং রোডে লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে ২০ ফেব্রুয়ারি নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তেরও দাবি জানান।

গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে চাঁদাবাজির অভিযোগ রাষ্ট্র ও প্রশাসনের ভাবমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। খায়রুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তিনি এ হত্যাকাণ্ডকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং নিহতের পরিবারকে আর্থিক সহায়তা ও নিরাপত্তা প্রদানের আহ্বান জানান।

জামায়াত দেশব্যাপী পরিবহনসহ সব সেক্টরে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।