Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ৭১ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে ইরান। আলোচক, বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি ও নিরাপত্তাকর্মীসহ এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মাতি, জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলি আকবর আহমাদিয়ান, পররাষ্ট্র উপমন্ত্রী কেজেম গারিবাবাদি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। ইসলামাবাদ বিমানবন্দরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তাদের স্বাগত জানান।

পাকিস্তানে রওনা হওয়ার আগে মার্কিন প্রতিনিধিদলের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিবাচক মন্তব্য করে বলেন, ইরান সদিচ্ছা নিয়ে আলোচনায় এলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত। আলোচনায় ইরানের সম্পদ ও লেবানন যুদ্ধবিরতি ইস্যু প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে বলে জানা গেছে।

তেহরান আলোচনার আগে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা থাকলেও ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা সম্ভব নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।