Web Analytics

১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা ও বাস্তুচ্যুতি, যা ইতিহাসে ‘নাকবা’ নামে পরিচিত, তাকে ‘জাতিগত নিধন অপরাধ’ হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। শুক্রবার নাকবা দিবস উপলক্ষে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ওই ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব চিহ্নিত করা জরুরি এবং ফিলিস্তিনিদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বিশ্ববাসীর সমর্থন প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরাইলি দখলদারিত্বের অবসান ফিলিস্তিনিদের অধিকার। পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে যে, গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন ও সহিংসতার মাধ্যমে ইসরাইল এখনো নাকবা অব্যাহত রেখেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু মৌখিক সমর্থনের বাইরে গিয়ে ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক হামলায় কয়েকজন নিহত হয়েছেন এবং ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতায় হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।