Web Analytics

সৌদি আরব বাংলাদেশসহ সাত দেশের পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু করেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম পর্যায়ে বাংলাদেশ, মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে যোগ্য পর্যটকরা একক বুকিংয়ের মাধ্যমে টিকিট, আবাসন ও অন্যান্য ভ্রমণ সুবিধা পাবেন।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন বা দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। প্যাকেজের মধ্যে ফিরতি ফ্লাইট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। অনুমোদিত ট্রাভেল প্রোভাইডার ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’-এর মাধ্যমে বুকিং সম্পন্নের ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে।

এই ভিসার মেয়াদ তিন মাস এবং এটি একবার প্রবেশের জন্য প্রযোজ্য। সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। প্রথম দুই দিনের জন্য প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৪ হাজার সৌদি রিয়াল এবং অতিরিক্ত প্রতিদিনের জন্য ১ হাজার রিয়াল নির্ধারণ করা হয়েছে। ভিসা ফি ও ভ্রমণ বীমাসহ মোট খরচ ৪০২.২১ রিয়াল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।