Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশ পিছিয়ে পড়ছে। শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল মাঠে ১১ দলের ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু প্রবাসী অধ্যুষিত সিলেট বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত না হওয়ায় যোগাযোগে ভোগান্তি হচ্ছে। সুযোগ পেলে তিনি বিমানবন্দরটিকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে রূপান্তর করবেন এবং প্রবাসে মারা যাওয়া রেমিটেন্স যোদ্ধাদের লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনার প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান জানান, দেশ ও প্রবাস থেকে কুলাউড়া থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ পেলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি দুই আসনে প্রার্থী হতে পারেন না। তিনি বলেন, কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন বাস্তবের এমপি, আর তিনি থাকবেন ছায়া এমপি হিসেবে। জেলা জামায়াতের আমির ও প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সভা শেষে মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।