Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে তা জাতি জানতে চায়। সোমবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দল ইতোমধ্যে নোটিশ দিয়েছে এবং এসব বিষয়ে সংসদে জবাব চায়। সংসদে জবাব না পেলে জনগণের আদালতে তাদের কথা বলতে হবে বলে তিনি উল্লেখ করেন। দেশ ও জাতির খেদমতে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে প্রস্তুতি নিতে দলীয় দায়িত্বশীলদের আহ্বান জানান তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতের অবস্থান অনড় থাকবে বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে দলটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে, জনগণের কণ্ঠস্বর হবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। বৈঠকে ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা, সাংগঠনিক বিষয় ও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।