Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) যুগ্ম সাধারণ সম্পাদক সাকিফ রহমানকে আপত্তিকর অবস্থায় আটক হওয়ার পর বহিষ্কার করা হয়েছে। রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার জে এম টাওয়ার সংলগ্ন একটি বাসা থেকে বান্ধবীসহ তাকে আটক করা হয়।

এর আগে চাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ‘ছাত্রী কর্নার’ চালুর বিষয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় সাকিফ রহমান শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছিলেন। আটক হওয়ার পর একটি ফেসবুক পেজে অন্য শিক্ষার্থীদের নাম জড়ানোর চেষ্টা করা হয়, তবে সংশ্লিষ্ট এক শিক্ষার্থী পরে ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন জানান, ঘটনাস্থল থেকে তাদের ক্যাম্পাসে আনা হয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঈদের ছুটির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।