Web Analytics

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের লক্ষ্মীপুর সদরে দলীয় কর্মী আব্বাস উদ্দিন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, সদর উপজেলার চররমানী মোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিতু অ্যাগ্রো মৎস্য খামারে দুর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে আব্বাস উদ্দিন নিহত হন। তিনি এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার নৃশংস উদাহরণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

জুবায়ের সরকারের কাছে এ ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, একজন নিরীহ মানুষকে এভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা মানবিকতার পরিপন্থী।

তিনি নিহত আব্বাস উদ্দিনকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।