Web Analytics

হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকরা বকেয়া বেতন, রেশন, উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। সোমবার সকাল থেকে চুনারুঘাটের দেউন্দি, লালচান, মৃতিঙ্গা ও মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে এই কর্মবিরতি চলছে। কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সাপ্তাহিক বেতন না পাওয়ায় প্রায় পাঁচ হাজার শ্রমিক চরম সংকটে পড়েছেন এবং বেতন ও বোনাস নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত ৬ মে শ্রীমঙ্গলে মালিক, শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপক্ষীয় বৈঠকে দ্রুত বকেয়া পরিশোধ, বর্ষার আগে ঘর সংস্কার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। কিন্তু মালিকপক্ষ সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শ্রমিকরা কর্মবিরতিতে যান। তারা বাগান ও ফ্যাক্টরিতে না গিয়ে নাট্য মন্দিরে অবস্থান করছেন।

দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি জানান, সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।