Web Analytics

কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের কেনগে এলাকায় সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বিমানটি শুক্রবার দক্ষিণ-পশ্চিমের শহর কিকউইত থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর এটি জরুরি অবতরণের চেষ্টা করে।

কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্ডা বলেন, কেনগেতে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়। কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এফোমি একেনগে বলেন, বিমানে থাকা সবাই মারা গেছেন এবং ১২ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা সম্ভব নয়। সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, দুই জেনারেলের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং অন্যান্য সামরিক কর্মীরা ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।