Web Analytics

মাল্টার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার অভিযানের সময় সাগরে পড়ে অন্তত ১১ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মাল্টার কর্তৃপক্ষ। মাল্টার সশস্ত্র বাহিনী জানায়, রোববার সন্ধ্যায় মাল্টার পূর্বে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে বিপদে পড়া একটি অভিবাসীবোঝাই নৌকার খবর তারা পায়। ঘটনাস্থলটি মাল্টার আঞ্চলিক জলসীমার বাইরে ছিল। এ ঘটনায় ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মাল্টা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার আশপাশের জাহাজগুলোকে উদ্ধারকাজে অংশ নিতে নির্দেশ দেয়। উদ্ধার অভিযানের সময় কয়েকজন অভিবাসী মাছ ধরার জাহাজে ওঠার চেষ্টা করতে গিয়ে সাগরে পড়ে যান। পরে ইতালির কোস্ট গার্ড নিহত ১১ জনের মরদেহ উদ্ধার করে। ইতালীয় কর্তৃপক্ষ জানায়, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল।

মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্লেন বেডিংফিল্ড এক্সে এক পোস্টে বলেন, প্রতিটি প্রাণহানি মর্মান্তিক এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে ইউরোপকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।