Web Analytics

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত বন্দরনগরী বন্দর ইমাম খোমেনির আকাশে একটি শত্রুপক্ষের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে।

আইআরজিসির স্থানীয় ইউনিট জানিয়েছে, চালকবিহীন আকাশযানটি শনাক্ত হওয়ার পরপরই শহরের আকাশসীমায় সেটিকে প্রতিহত করা হয় এবং ধ্বংস করা হয়। বিবৃতিতে ড্রোনটির পরিচয়, এটি কোথা থেকে এসেছে বা এর উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ বন্দর ইমাম খোমেনি এলাকার একটি আবাসিক বাড়ির ওপর পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাসনিম জানিয়েছে, ঘটনার পরপরই আইআরজিসির একটি বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে পৌঁছে ধ্বংসাবশেষে থাকা সব ঝুঁকিপূর্ণ উপাদান নিষ্ক্রিয় করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।