Web Analytics

অর্থছাড়ের জটিলতা ও বারবার নির্মাণকাজ বন্ধ থাকার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কেন্দ্রীয় গ্রন্থাগার নির্মাণ বিলম্বিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছয়তলা ভবনটি নির্মিত হচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে উদ্বোধনের কথা থাকলেও কাজ শেষ হয়নি। প্রকল্পসংশ্লিষ্টদের মতে, পূর্ণ অর্থছাড় মিললে ছয় মাসের মধ্যে কাজ শেষ সম্ভব; বর্তমান গতিতে চললে উদ্বোধন হতে পারে ২০২৭ সালের ডিসেম্বরে।

প্রায় আড়াই লাখ বর্গফুট আয়তনের ভবনটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১০১ কোটি ৮৬ লাখ টাকা। এতে একসঙ্গে পাঁচ থেকে সাত হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে পারবেন। ১৯৮৫ সালে চালু বর্তমান কেন্দ্রীয় গ্রন্থাগারে মাত্র ৪৪৭টি আসন রয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ১৪ হাজারের বেশি। ফলে প্রতিদিন অনেক শিক্ষার্থী জায়গা না পেয়ে ফিরে যান।

নতুন গ্রন্থাগারে প্রায় তিন লাখ ভলিউম বই, ই-লাইব্রেরি, আন্তর্জাতিক ডেটাবেস, গবেষণা সফটওয়্যার, ইলেকট্রনিক ওয়ার্কস্টেশন, রেকর্ডিং স্টুডিও, ভিআর ও জিআইএস সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। প্রকৌশলীরা আরডিপিপি অনুমোদনে দেরিকে বিলম্বের কারণ বলেছেন। উপ-উপাচার্য শামছুল আলম জানান, অর্থ এখন এসেছে এবং দ্রুত কাজ শেষের তাগিদ দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।