Web Analytics

শেরপুরের নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়ার অভিযোগে মামলা করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য রুকনুজ্জামান রুকন একটি প্রিপেইড মিটারের সংযোগ নেন। তবে গত ১৪ মাস ধরে ওই মিটারে কোনো রিচার্জ না হওয়ায় বিদ্যুৎ কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযোগটি পরিদর্শনে যান।

কর্তৃপক্ষের ভাষ্য, পরিদর্শনের সময় বৈধ প্রিপেইড মিটারের পাশাপাশি গোপনে নেওয়া একটি অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, ওই সময় রুকনুজ্জামান রুকন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। অনিয়ম ও অবৈধ সংযোগ ব্যবহারের অভিযোগে গত রোববার, ২৭ সেপ্টেম্বর, জরিমানা ধার্য করে মামলাটি করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।