Web Analytics

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং এক হাজার ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম রোববার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের এই ভর্তি সংখ্যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ।

এর আগে গত শনিবার এক দিনে সর্বাধিক ৯৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ২৫৮ জন, খুলনায় ২৪৩ জন এবং বরিশালে ১২৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি মাসের প্রথম ৩০ দিনে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৭৩ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৮৩ জন এবং মোট মৃত্যু ৯৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯৩ জন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।