Web Analytics

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের বৈধ কাগজপত্র ছিল না, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

তেল নিতে আসা কয়েকজন গ্রাহক প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অবৈধ যানবাহন চলাচল কমবে। তারা মনে করেন, এ নিয়ম সব সময় কার্যকর থাকলে জ্বালানির অপচয় রোধের পাশাপাশি দেশের রাজস্ব আয়েও ইতিবাচক প্রভাব পড়বে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সব পেট্রোল পাম্পে এ নিয়ম কার্যকর করা হয়েছে এবং সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।