Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম তার বিয়ের অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিমন্ত্রণ জানিয়েছেন। সোমবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি জানান, জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর লক্ষ্যে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই নিমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে ড. ইউনূস সাদিক কায়েমকে জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কায়েম জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেন এবং জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন। তরুণদের উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস তাদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।

কায়েম জানান, গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তিনি ড. ইউনূসের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন এবং ৫ আগস্ট পরবর্তী সংকটময় সময়ে দেশের নেতৃত্ব গ্রহণের জন্য জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।