Web Analytics

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০৩৩ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে। প্রথম ধাপের ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা, যা সম্পূর্ণ সরকারি তহবিল থেকে আসবে। পুরো প্রকল্পের মোট ব্যয় ৫০ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্প নেওয়া হয়েছে। ব্যারাজ নির্মাণের মাধ্যমে প্রায় দুই হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে, যা দিয়ে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদীর প্রবাহ পুনরুজ্জীবিত করা হবে। প্রথম ধাপে রাজবাড়ীর পাংশায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ নির্মাণ করা হবে, যেখানে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইসগেট, দুটি ফিশ পাস ও একটি নেভিগেশন লক।

প্রকল্পটি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের ১৯টি জেলা সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।