Web Analytics

বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ২০২৬ সালের এপ্রিল মাসের লা লিগার সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। বুধবার সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর নিশ্চিত হয়েছে যে মৌসুমের বাকি অংশে আর মাঠে নামতে পারবেন না তিনি। তবে চোটের হতাশার মধ্যেও শুক্রবার লা লিগা কর্তৃপক্ষের ঘোষণায় এই বড় স্বীকৃতি পান ১৮ বছর বয়সী এই ফুটবলার।

ইয়ামাল ভেদাত মুরিকি, কার্লোস সোলের, লুকাস বোয়ে এবং ফেদে ভিনাসকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন। চলতি মৌসুমে এটি তার তৃতীয় মাসসেরা পুরস্কার, এর আগে নভেম্বর ও ডিসেম্বরে একই স্বীকৃতি পেয়েছিলেন তিনি। লা লিগার ইতিহাসে এক মৌসুমে তিনবার মাসসেরা হওয়ার প্রথম ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন ইয়ামাল।

এপ্রিলে বার্সেলোনা তিনটি ম্যাচে জয় পেয়েছে, আর তিনটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল। এস্পানিওলের বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট এবং সেল্তা ভিগোর বিপক্ষে এক গোল করে নিজের পারফরম্যান্সে মাসটি স্মরণীয় করে তুলেছেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।