Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন। রোববার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩৮তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের কাজের মাধ্যমে অন্যের জীবন সুন্দর ও সমৃদ্ধ হলে শিক্ষার প্রকৃত সার্থকতা প্রকাশ পায়। তিনি শিক্ষাজীবন শেষে দেশ ও সমাজের কাজে নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান। বাংলাদেশের প্রয়োজন এমন মানবসম্পদ, যারা স্থানীয় প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ব্যবহার এবং উদ্ভাবনী শক্তি দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান তৈরি করতে পারবে।

তিনি বলেন, ব্যয়বহুল প্রযুক্তি বা সমাধানের খরচ বহন করতে না পারা মানুষের প্রতি বিশেষ নজর দিতে হবে। সঠিক প্রকৌশলের মাধ্যমে আরও পরিবারের কাছে মৌলিক সেবা পৌঁছানো সম্ভব। সমাবর্তনে ৬৫৯ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পান। সাতজন শিক্ষার্থী গোল্ড মেডেল লাভ করেন; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সুমাইয়া আহমেদ রানি পান ওআইসি গোল্ড মেডেল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।