Web Analytics

সিলেটে জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন নিশ্চিত করেছেন যে, দুদিন দোকান বন্ধ থাকবে—এমন প্রচারণা সঠিক নয়।

তিনি বলেন, কে বা কারা দুদিন দোকান বন্ধের গুজব ছড়িয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অঞ্চলভিত্তিক সদস্যরা নিজেদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখতে পারেন।

তবে সিলেট জেলা শাখা নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং শহরে শৃঙ্খলা বজায় থাকে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!