Web Analytics

জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম বলেছেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং অবিলম্বে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, গণভোট দেশের মালিক জনগণের সর্বোচ্চ রায়, যা সংসদ, আদালত ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর বাস্তবায়ন করা উচিত। বক্তারা সতর্ক করেন, এ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে সরকার কঠিন পরিণতির মুখে পড়বে।

সংগঠনের সদস্যসচিব আহমেদ করিম জানান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সারা দেশে জনমত গঠনের জন্য শিগগিরই আন্দোলন শুরু করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।